Nabadhara
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চরবাসীর দুঃখ ঘোচাবে ভেটুয়া ব্রিজ, সম্ভাব্য স্থান পরিদর্শন

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং শিক্ষা-চিকিৎসাসহ মৌলিক সেবা সহজলভ্য করতে সিরাজগঞ্জের কাজিপুরে ভেটুয়া ঘাটে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ব্রিজটি নির্মিত হলে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

বুধবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার উদ্যোগে ভেটুয়া ঘাট থেকে পূর্ব দিকে ছালাল নৌকা ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় সম্ভাব্য ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে ব্রিজের নকশা প্রস্তুতকারী চীনা নাগরিক মিস্টার জেন ও মিস্টার চাও, প্রকল্পের তত্ত্বাবধায়ক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবাদত আলী, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মনসুর আলীসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, যমুনার চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত। বর্ষা মৌসুমে নৌপথই তাদের প্রধান ভরসা। এতে কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে নানা ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন।

এ ছাড়া জরুরি চিকিৎসার প্রয়োজন হলে উপজেলা সদরে দ্রুত পৌঁছানো কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থী ও ব্যবসায়ীদেরও প্রতিনিয়ত যোগাযোগ সমস্যার মুখোমুখি হতে হয়।

প্রস্তাবিত ভেটুয়া ব্রিজ নির্মিত হলে চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাত, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

পরিদর্শনকালে সংশ্লিষ্টরা ভেটুয়া ঘাট থেকে ছালাল নৌকা ঘাট পর্যন্ত সম্ভাব্য ব্রিজ নির্মাণের স্থান, নদীর গতিপথ ও আশপাশের এলাকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরগিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী শহিদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।