কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ড. আনম এহছানুল হক মিলন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে গুলবাহার আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন।
কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম, গুলবাহার আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি নেতা ও রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জান্নাতুল আলম আলমগীর হোসেন, বিএনপি নেতা আবু নাছের মিয়াজী, ডা. শাহ জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাহার আহমেদ মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাজী ইমরান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এলাকার তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত দর্শক ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে।

