Nabadhara
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

সোমবার (১৭ আগস্ট) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন।

ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, সম্প্রতি হেফাজতে ইসলামের ব্যানারে নোয়াখালী জেলা স্কুল মাঠে একটি ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার, হুমকি, উসকানি, গালাগালি ও বেআইনি বক্তব্য দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, সমাবেশে ‘সারা দেশে হেযবুত তওহীদের কবর রচনা করা হবে’, ‘সরকার হেযবুত তওহীদকে নিষিদ্ধ না করলে সারাদেশ অচল করে দেওয়া হবে’ এবং ‘হেযবুত তওহীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে’—এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। এসব বক্তব্য দেশের আইন ও সংবিধানপরিপন্থী বলেও দাবি করেন তিনি।

ইমাম সেলিম আরও অভিযোগ করেন, কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি গোষ্ঠী দেশের বিভিন্ন এলাকায় হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা তথ্যসম্বলিত হ্যান্ডবিল হাট-বাজার, মসজিদ ও মাদ্রাসায় বিতরণ করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এ ছাড়া সভা-সমাবেশ, মসজিদের মিম্বার, শুক্রবারের খুতবা ও ওয়াজের মঞ্চে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে মুসল্লিদের ক্ষিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ অবস্থায় সংগঠনের নেতাকর্মীদের জানমাল, বাড়িঘর, কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পে যেকোনো সময় হামলার আশঙ্কা প্রকাশ করেন ইমাম সেলিম।

মতবিনিময় সভায় সংগঠনের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করা, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নেতাকর্মীদের জানমাল ও সংগঠনের স্থাপনার নিরাপত্তাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি।

সভায় নোয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।