Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে কৃষককে হত্যাচেষ্টা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জহর আলীকে হত্যাচেষ্টার প্রতিবাদ এবং জোরপূর্বক জমি দখলের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা গ্রামের এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম, জাহিদুল ইসলাম, আবদুল মান্নান ও প্রিয়া বেগম।

মানববন্ধনে মাহফুজা বেগম অভিযোগ করে বলেন, গত ১৩ আগস্ট বেলা ১১টার দিকে তার স্বামী জহর আলী জমিতে ধান চাষ করতে গেলে একই এলাকার ছানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, নুর আলম ও রাব্বি মিয়ার নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় তার ভাতিজা জাহিদুল ইসলাম ও জিয়াউল হকসহ পরিবারের সদস্যদের মারধর করা হয়। হামলাকারীরা তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলেও দাবি করেন তিনি।

মাহফুজা বেগম বলেন, ঘটনার পর মামলা তুলে নিতে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলা ও জমি দখলের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।