Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধান শিক্ষক বিপুল মিত্রের চিকিৎসায় জেলা পরিষদের ৩০ হাজার টাকার চেক

পিরোজপুর প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের চিকিৎসায় ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে পিরোজপুর জেলা পরিষদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন হাওলাদারের হাতে চিকিৎসা সহায়তার ৩০ হাজার টাকার চেক তুলে দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন প্রধান শিক্ষক বিপুল মিত্র। হামলায় তার দুই পা ও ডান হাত ভেঙে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

চেক হস্তান্তরকালে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক বিপুল মিত্রের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার চিকিৎসায় সহযোগিতার অংশ হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।’

তিনি আরও বলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব। মানবিক দৃষ্টিকোণ থেকে আহত প্রধান শিক্ষক বিপুল মিত্রের চিকিৎসায় সহযোগিতার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।