ফেনী প্রতিনিধি
ফেনীতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে ফেনী জেলা পুলিশ লাইনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিতে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
জেলা পুলিশ লাইনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক, জেলা প্রশাসক মনিরা হক, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।
সমাবেশে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ক্ষতি এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।
এ সময় ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

