Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা ঘোষণার উদ্যোগ

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

‘আমার উপজেলা, আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা হক, নীলফামারী এরিয়ার সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন এবং বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত রায় ও শিউলী আক্তার।

প্রধান অতিথি মো. মনজুরুল ইসলাম বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে উপজেলা ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয় এবং স্মারক ফলক উন্মোচন করা হয়।

এ সময় অসচ্ছল ৫০টি পরিবারের মধ্যে একটি করে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, ওয়ার্ল্ড ভিশনের আর্থিক ও গবাদিপশু সহায়তায় ইতোমধ্যে স্বাবলম্বী হওয়া ৫০টি পরিবার তাদের এলাকার অসচ্ছল পরিবারগুলোর মধ্যে এসব ছাগল বিতরণ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধের পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দরিদ্র পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে জীবিকাভিত্তিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বীরগঞ্জ উপজেলাকে শিশু সুরক্ষায় একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা এবং অসচ্ছল পরিবারগুলোর স্বাবলম্বিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, পুরোহিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।