Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদরকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন উপজেলার শিক্ষক ও কর্মচারীরা।

বুধবার (২৭ আগস্ট) ছিল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদরের সরকারি কর্মজীবনের শেষ কর্মদিবস। এ উপলক্ষে ওই দিন বিকেলে উপজেলা হলরুমে শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদর।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণ, মো. হুমায়ুন কবির চৌধুরী, মো. বদরুজ্জামান, মো. গোলাম মৌলা, মো. সাজেদুল হক, হিমাংশু সরকার, জহরলাল দেব রায়, দীপালি রাণী তালুকদার ও কর্মচারী মো. সুমন মিয়া।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক কৃষ্ণধন সরকার তাঁর স্বরচিত বিদায়ী কবিতা আবৃত্তি করেন। এ সময় প্রধান শিক্ষক মো. মাসুদ গণি, তপন কান্তি সরকার, দিলীপ চন্দ্র সরকারসহ উপজেলার শতাধিক শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদরকে সম্মাননা ও বিদায়ী উপহার হিসেবে পবিত্র কোরআন শরিফ, জায়নামাজ, টুপি, আতর, তসবিহ, পাঞ্জাবি-পায়জামা, ক্রেস্টসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদর শিক্ষক ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর কর্মজীবনে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। একই সঙ্গে উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অফিস সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হানকে পরবর্তী সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।