Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে র‍্যালি, মহড়া ও আলোচনায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
অক্টোবর ১৩, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড, বজ্রপাত ও ভূমিকম্পের মতো দুর্যোগে আত্মরক্ষার কৌশল নিয়ে মহড়া, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি যত বেশি থাকবে, দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এ ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

আলোচনা সভায় বক্তব্য দেন চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ, পল্লী বিদ্যুতের ডিজিএম অদ্যুৎ খন্দকার, চিতলমারী ফায়ার সার্ভিসের পরিদর্শক এস এম ওয়াদুত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক এবং প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সিসহ অন্যরা।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।