Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কাউনিয়া থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদল কুমার মন্ডল। সভায় বক্তব্য দেন ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউনিয়া উপজেলা শাখার আহ্বায়ক বিজয় গোস্বামী বকুল ও যুগ্ম আহ্বায়ক ক্ষুদিরাম চন্দ্র। এ সময় উপজেলার ৭৫টি পূজামণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপপরিদর্শক (এসআই) রমজান আলী।

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পূজামণ্ডপ কমিটির নেতারা তাঁদের বিভিন্ন মতামত তুলে ধরেন। উৎসব চলাকালে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।