Nabadhara
ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, খালাতো ভাই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নড়াইল 
আগস্ট ২৯, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলার একটি গ্রামে ২২ বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার আপন খালাতো ভাই আমির মুনসীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী তরুণীর বড় বোন কালিয়া থানায় বাদী হয়ে মামলা করলে পুলিশ রাত ১০টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, আমির মুনসী বাড়িতে একা থাকার সুযোগে তার খালাতো বোনকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরিবারের অভিযোগ, এর আগেও তিনি একাধিকবার ওই বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেছেন।

ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর বড় বোন কালিয়া থানায় মামলা করেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী শনিবার সকালে বলেন, “আমির মুনসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।