Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ন্যায্য মজুরি ও পুরোনো শ্রমিকদের পুনর্বহালের দাবিতে পলাশে সারকারখানা শ্রমিকদের বিক্ষোভ

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

ন্যায্য মজুরি পরিশোধ, বকেয়া বেতন প্রদান এবং পূর্বঘোষণা ছাড়া শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ সার কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কারখানার ব্যাগিং সেকশনের মূল ফটকের সামনে থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এতে ব্যাগিং শাখার প্রায় দুই শতাধিক শ্রমিক ও কর্মচারী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি ব্যাগিং সেকশনের মূল ফটক থেকে শুরু হয়ে লোড-আনলোড গেটসহ কারখানার বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকরা দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধ এবং আকস্মিক শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শ্রমিকরা অভিযোগ করেন, পূর্বে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জহিরুল ইসলাম সার কারখানায় কাজ করার সময় শ্রমিকদের বিপুল পরিমাণ মজুরি বকেয়া রেখে চলে যায়। বর্তমানে একই প্রতিষ্ঠান পুনরায় কাজ পেলেও কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই দীর্ঘদিন ধরে কাজ করা পুরোনো শ্রমিকদের বাদ দেওয়া হয়েছে।

শ্রমিকদের দাবি, তাদের পরিবর্তে আশুগঞ্জ সার কারখানা থেকে নতুন শ্রমিক এনে কাজে নিয়োজিত করা হচ্ছে। পূর্বের শ্রমিকরা দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করলেও নতুন শ্রমিকদের ৩০০ টাকা মজুরিতে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দীর্ঘদিনের অভিজ্ঞ শ্রমিকদের বাদ দেওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলেও জানান।

আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনার নিরপেক্ষ তদন্ত, পূর্বের বকেয়া মজুরি ও বেতন দ্রুত পরিশোধ, কোনো ধরনের বৈষম্য না করে অভিজ্ঞ পুরোনো শ্রমিকদের পুনর্বহাল এবং তাদের কাজের সুযোগ নিশ্চিত করা।

শ্রমিকরা জানান, দ্রুত তাদের দাবির বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি দ্রুত নিরসনে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শ্রমিক ও স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।