Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শাহনাজ পারভীন। তিনি ৩৮তম বিসিএসের কর্মকর্তা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাকে বরণ করে নেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা ও কাজিপুরে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

শাহনাজ পারভীন এর আগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজিপুরে দায়িত্ব পালনকালে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় সংসদ সদস্য সেলিম রেজা নবাগত ইউএনওকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে একই সঙ্গে কাজিপুরের বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তিনি সম্প্রতি নরসিংদী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদান করেছেন।

কাজিপুরের সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সঞ্চালনায় বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি পরিমল কুমার তরফদার এবং কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমুখ।

বক্তারা নবাগত ইউএনও শাহনাজ পারভীনের দায়িত্বকালীন সময়ে তাঁর সফলতা কামনা করেন এবং বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমানের দায়িত্ব পালনের প্রশংসা করে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।