Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্য পোনা অবমুক্ত

পিরোজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও শহীদ মিনারের রিজার্ভ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন মৎস্য পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।