Nabadhara
ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বজলু মুন্সীর ছেলে শুভ মুন্সী (২৬), একই গ্রামের আব্দুল হান্নান হাওলাদারের ছেলে শামীম (২৬) এবং হেলেঞ্চা গ্রামের ফারুক হাওলাদারের ছেলে রিয়াজ (৩১)।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গারুড়িয়া ইউনিয়নের তুলাতলা সেতু সংলগ্ন এলাকায় বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই তিন যুবককে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়ালের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে শুভ মুন্সীকে দুই মাস এবং শামীম ও রিয়াজকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, মাদক উদ্ধার ও মাদকসেবীদের আইনের আওতায় আনতে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।