Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেলযোগাযোগে বিঘ্ন

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী (লাগেজ ভ্যান) বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণে যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় পৌঁছালে এর মালবাহী বগিটি লাইনচ্যুত হয়। স্টেশনের প্রধান রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগিটি লাইনচ্যুত হওয়ার পর যশোর-পার্বতীপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে ওই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে সাময়িকভাবে থামিয়ে রাখা হয়। এতে যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দেয়।

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, লাইনচ্যুত মালবাহী বগিটি আপাতত ঘটনাস্থলে রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে বগিটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত লাইনচ্যুত বগিটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।