Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘স্বার্থের কাছে সম্পর্ক মলিন’—কাউনিয়ায় ছেলেদের মারামারি দেখে পিতার মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

‘স্বার্থের কাছে সম্পর্ক মলিন’—টাকার লেনদেনকে কেন্দ্র করে দুই ছেলের মারামারি দেখে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক পিতার মৃত্যুর অভিযোগ উঠেছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মহির উদ্দিন (৫০) রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের মৃত সফিউতউল্লাহর ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহীদবাগ ইউনিয়নের গুলশান মোড় বাজারে নিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহির উদ্দিন কাউনিয়া বাজার থেকে দোকানের মালামাল কিনে নিজের মোটরসাইকেলে করে গুলশান মোড় বাজারে ফেরেন। দোকানের সামনে পৌঁছানোর পরই তিনি দেখতে পান, টাকা নিয়ে তার দুই ছেলে মাইদুল ইসলাম (৩২) ও রশিদুল ইসলাম (২৮) মারামারিতে জড়িয়ে পড়েছেন।

চোখের সামনে দুই ছেলের মারামারি দেখে মোটরসাইকেলে থাকা অবস্থাতেই হঠাৎ মাটিতে পড়ে যান মহির উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, মহির উদ্দিন আগে দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে তার চিকিৎসাও চলছিল। চিকিৎসক তাকে হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট) পরানোর পরামর্শ দিয়েছিলেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তা করা সম্ভব হয়নি। পরিবারের দাবি, দুই ছেলের মারামারির দৃশ্য দেখে অসুস্থ মহির উদ্দিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

ঘটনার খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কাউনিয়া থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ‘মৃত মহির উদ্দিনের দুই ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।