Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

জয়পুরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

‘পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কালাই উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) কালাই উপজেলা শাখা। সংগঠনটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে এতে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর, উপজেলা ভূমি অফিস, একটি মসজিদ ও একটি মন্দিরে ডাস্টবিন স্থাপন করা হয়। পরে উপজেলা পরিষদ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়।

এ সময় যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টি করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর জীবনযাপনের অন্যতম পূর্বশর্ত। পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস আমাদের সবার মধ্যে গড়ে তুলতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সচেতনতামূলক কার্যক্রমে তরুণদের এমন অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য সমাজের প্রতিটি মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাস্টবিনের যথাযথ ব্যবহার ও বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।