Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকন্দনপুর গ্রামে উম্মে আম্মারা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ শয়নকক্ষের ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। উম্মে আম্মারা ওই গ্রামের মো. আনিসুর রহমানের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উম্মে আম্মারা তার ছোট বোন মোছা. আমেনা খাতুনকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যান। রাতের কোনো একসময় তিনি গলায় রশি পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে পড়েন বলে ধারণা পরিবারের।

সকালে আনুমানিক ৬টার দিকে ছোট বোন আমেনা ঘুম থেকে উঠে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে রশি কেটে তাকে নিচে নামান।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।