Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের কৈজুরীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ পেয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকইন এলাকার ‘নীল স্বপ্ন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল’ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

১০ নম্বর কৈজুরী ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং ‘লায়ন্স ক্লাব অব ঢাকা সুগন্ধা, জেলা ৩১৫ এ-১, বাংলাদেশ’-এর সৌজন্যে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

উদ্বোধনী বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘এ ধরনের মানবিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার অনেক দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা পাবেন।’

তিনি এ উদ্যোগের সফলতা কামনা করেন। একই সঙ্গে বিগত জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ভবিষ্যতে সবার সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা জানান, দিনব্যাপী ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। এ সময় এলাকার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।