Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৭৯, হাসপাতালে মোট ৫৩৯৪ রোগী

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বাড়ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালগুলোতে নতুন করে হাম আক্রান্ত ৪৮ জন এবং ডেঙ্গু আক্রান্ত ৩১ জন রোগী ভর্তি হয়েছেন। একদিনে দুই রোগে নতুন ভর্তি হয়েছেন মোট ৭৯ জন। তবে এ সময়ে হাম বা ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগের শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩২ জন এবং অন্যান্য জেলা থেকে ১৬ জনসহ মোট ৪৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুরে মোট ৫ হাজার ৫৪৩ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ রোগে মারা গেছেন ২১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৩০৮ জন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১ হাজার ৬১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৬৯৫ জন ভর্তি রয়েছেন।

অন্যদিকে, ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১১ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন পাঁচজন।

বছরের শুরু থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুরের সরকারি হাসপাতালগুলোতে মোট ৩৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৮৬ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় চারজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাম ও ডেঙ্গু মিলিয়ে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৫ হাজার ৩৯৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে দুটি রোগের সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোর ওপরও চাপ বাড়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।