Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে সেনাসদস্যের বাড়িতে কলেজছাত্রীর অনশন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের কথা বলে প্রেমিকাকে নিজ বাড়িতে ডেকে এনে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক সেনাসদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় বিয়ের দাবিতে ওই সেনাসদস্যের বাড়িতে টানা তিন দিন ধরে অবস্থান করছেন কলেজছাত্রী মিষ্টি আক্তার। দীর্ঘ সময় না খেয়ে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের উত্তর সাপমারী গ্রামের খশরু মিয়ার মেয়ে ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মিষ্টি আক্তারের সঙ্গে পাশের তারাটিয়া পোড়াভিটা জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে জীবন মিয়ার প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। জীবন মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত।

পরিবারের দাবি, প্রেমের সম্পর্ক চলাকালে জীবন মিয়া ও মিষ্টি আক্তার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। এছাড়া তাদের মধ্যে নিয়মিত ভিডিও কল ও মেসেঞ্জারে কথোপকথন হতো। এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের স্ক্রিনশটও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

সম্প্রতি দুই মাসের ছুটিতে বাড়িতে আসেন জীবন মিয়া। মিষ্টি আক্তার বিয়ের কথা বললে জীবন তাকে বিয়ে করবেন বলে আশ্বাস দেন এবং গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি বাজারে দেখা করতে বলেন। পরে সেখানে দেখা হলে জীবন মিষ্টিকে তার নিজ বাড়িতে নিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের অভিযোগ, মিষ্টিকে বাড়িতে রেখে জীবন মিয়া সেখান থেকে চলে যান। এরপর তার কোনো সন্ধান না পেয়ে বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান নেন মিষ্টি। টানা তিন দিন ধরে সেখানে অবস্থান করায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

মিষ্টির বাবা খশরু মিয়া বলেন, ‘চার বছর ধরে আমার মেয়ের সঙ্গে ওই সেনাসদস্যের প্রেমের সম্পর্ক। একাধিকবার অন্যত্র মেয়েকে বিয়ে দিতে চাইলেও জীবনকে ছাড়া সে বিয়ে করতে রাজি হয়নি। এখন জীবন আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমি এর ন্যায্য বিচার চাই।’

তিনি আরও অভিযোগ করেন, মেয়েকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার পর শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জীবন মিয়ার পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।