Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে গাজীপুরে বেসরকারি বিদ্যালয়ের (কেজি স্কুল) শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, জার্সি ও বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর রথখোলায় বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক, কোনাবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি ও গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী।

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে এবং সদর মেট্রো থানার সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোক্তার হোসেন।

প্রধান আলোচক ছিলেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. রওনাক উদ্দিন। এছাড়া বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. রেজাউল আসগর, পূবাইল মেট্রো থানার সভাপতি মো. মাসুদুর রহমান সিদ্দিকী, সদর মেট্রো থানার সভাপতি মো. সাইফুল ইসলাম এবং কোনাবাড়ী মেট্রো থানার সভাপতি আলহাজ মো. আখতার-উজ-জ্জামান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানার সভাপতি মো. সাইফুল ইসলাম।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মো. শারফুল ইসলাম আকন্দ, বাসন কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মন্ডল, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম মামুনসহ গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী, জার্সি ও বল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।