Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা মিছিল ও পথসভা

আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল ৫টায় ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাসস্ট্যান্ড থেকে আহ্বায়ক নুরুজ্জামান ও সদস্য সচিব ডা. নুর এলাহী লিটনের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি বের হয়। মিছিলটি বংশীপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামানের সভাপতিত্বে এবং যুবনেতা মজনু এলাহীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ডা. নুর এলাহী লিটন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইব্রাহিম খলিল।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম (মেম্বার), ডা. আবুল কালাম, আব্দুল হামিদ, এস এম রেজাউল করিমসহ নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। একই সঙ্গে কেন্দ্র ঘোষিত সব নির্দেশনা যথাযথভাবে পালন এবং আগামী দিনে ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।