Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে দুই মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা-বাসি খাবার সংরক্ষণ এবং প্যাকেটজাত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় দুই মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমীন।

অভিযানকালে ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ডিপ ফ্রিজে মুরগির কাঁচা রক্তের ওপর অনাবৃত অবস্থায় সিঙ্গারা সংরক্ষণ করতে দেখা যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে অভিনন্দন মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে প্যাকেটজাত দুগ্ধজাত পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না পাওয়ায় একই আইনের ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে এক ভোক্তা অভিযোগ করেন, ওই প্রতিষ্ঠান থেকে কেনা দই খেয়ে তাঁর সন্তান অসুস্থ হয়ে বমি করেছে। পরে তিনি নিজেই দই পরীক্ষা করে সেটি নষ্ট ও নিম্নমানের বলে দেখতে পান বলে জানান।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমীন ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন। একই সঙ্গে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক করে দিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোক্তারা। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে খাদ্যপণ্যে অনিয়ম কমবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত হবে বলে প্রত্যাশা তাদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।