Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে গভীর রাতে সার পাচারের সময় ২৩ বস্তা সার জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ভ্যানযোগে সার পাচারের সময় ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, ভ্যানযোগে বকশীগঞ্জ থেকে ২৩ বস্তা ডিএপি সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে। খবর পেয়ে রাতেই মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান পরিচালনা করেন ইউএনও মুরাদ হোসেন। এ সময় একটি ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করা হয়।

পরে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘জব্দ করা সারগুলো কোথা থেকে এসেছে এবং কীভাবে অন্য উপজেলায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে সার নিতে গিয়ে তাদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় প্রয়োজনীয় সার না পেয়ে খালি হাতে ফিরে যেতে হয়। তাদের অভিযোগ, কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি এবং বিভিন্ন স্থানে সার পাচারের চেষ্টা করেন।

তবে সার বিতরণে অনিয়ম ও অব্যবস্থাপনা ঠেকাতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে অনলাইনভিত্তিক অ্যাপের মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করা হয়েছে। নতুন এ ব্যবস্থায় একজন কৃষকের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত পরিমাণ সার পাওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অ্যাপের মাধ্যমে সার বিতরণ শুরু হওয়ায় একজন কৃষক তার প্রয়োজন অনুযায়ী সার পাবেন। এতে সার বিতরণে অনিয়মের সুযোগ কমে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।