Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

Link Copied!

নাদিম হায়দার, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে অবৈধভাবে সারের কাঁচামাল উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি প্রতিষ্ঠান সিলগালা এবং অপর প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর ও বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে এসব অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।

অভিযানে কেয়াইন ইউনিয়নের মজিদপুর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে বিক্রমপুর মডার্ন সিটি আবাসন প্রকল্পে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় অনুমোদন না থাকায় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রকল্পটির সাইনবোর্ড অপসারণ করা হয়।

অন্যদিকে, বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামের ফাতেমা মেটাল প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে অবৈধভাবে সারের কাঁচামাল উৎপাদনের অভিযোগে মোহাম্মদ কবির (৪২) নামে এক ব্যক্তিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, “অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে সারের কাঁচামাল উৎপাদনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।