Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন কারাগারে

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে জনমনে অশান্তি ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হয়।

আদালতে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।