Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী অমিত

মেহেরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চাকরিতে যোগদানের সময় মানুষের সেবা করার যে মানসিকতা থাকে, সেই মানসিকতা নিয়েই কর্মজীবনে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। জনগণের সেবায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে মাদকের সমস্যা রয়েছে। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সীমান্তে চোরাচালান রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জ্বালানি তেলের মূল্য নিয়ে এক প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাব দেশের বাজারেও পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে সরকারও দ্রুত দেশের বাজারে দাম সমন্বয় করবে।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, বিজিবির এডি রাজ, লে. কর্নেল নাজমুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজ্জাদ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আরিফুদ্দৌলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, পল্লী বিদ্যুতের জিএম স্বদেশ কুমার ঘোষ, ওজোপাডিকোর প্রকৌশলী আব্দুর রহিম এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা।

সভায় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।