Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সার মজুদের অভিযোগে ডিলারকে জরিমানা

সিরাজুল ইসলাম মল্লিক, ঝিনাইদহ
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম মল্লিক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুদ করে রাখা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়খালী এলাকার মেসার্স সৌভিক এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে মজুদ রাখা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। সার বিক্রির অর্থ ও জরিমানাসহ মোট ৫০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ করে রাখা বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার পৌঁছে দিতে নিয়মিতভাবে বাজার ও ডিলারদের কার্যক্রম তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।