Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদারে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিশির কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ কমিটির সদস্যরা।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব হাসপাতালের চিকিৎসাসেবার মান, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সুষ্ঠু ব্যবহার, নতুন ডেন্টাল ইউনিটের জন্য এক্স-রে মেশিন ক্রয়, র‌্যাবিস ভ্যাকসিন সংগ্রহ, রোগীদের বসার আসন, পরিচ্ছন্নতাকর্মীর সংকট এবং হাসপাতালের বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও নিরুপম মজুমদার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীবান্ধব পরিবেশ বজায় রাখা জরুরি। সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় তিনি নতুন ডেন্টাল ইউনিটের এক্স-রে মেশিন কেনার জন্য এক লাখ টাকা এবং র‌্যাবিস ভ্যাকসিন কেনার জন্য আরও এক লাখ টাকা প্রদান করেন।

সভায় সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।