Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বৃক্ষরোপণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে। গত রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলার পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও তথ্য অনুযায়ী, কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কয়েকজন নেতাকর্মী অংশ নেন। এ ঘটনায় অংশগ্রহণকারীদের কয়েকজনের পরিচয় পুলিশ সূত্রে পাওয়া গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ‘Abu Sufian Suda’ নামের একটি ফেসবুক আইডি থেকে বৃক্ষরোপণের ছবি পোস্ট করে দাবি করা হয়, শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে দুমকি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। পোস্টে দুমকি উপজেলার আরও চারটি ইউনিয়নে পর্যায়ক্রমে একই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, কর্মসূচিতে লেবুখালী ও পাংগাশিয়া ইউনিয়নের কয়েকজন অংশ নেন। তাদের মধ্যে মো. মেহেদী হাসান, মো. হাসান সিকদার, মো. সায়েম হাওলাদার, মো. রাতুল ফরাজী, মো. ইফাত ও মো. নাজমুলের নাম উল্লেখ করা হয়েছে।

তবে এসব ব্যক্তির ছাত্রলীগের সঙ্গে বর্তমান বা পূর্বের সাংগঠনিক সম্পৃক্ততা এবং কর্মসূচিতে তাদের অংশগ্রহণের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাদের বক্তব্যও পাওয়া যায়নি।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে এমন কর্মসূচি আয়োজনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনাটি নিয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।