Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মো. বেল্লাল হোসেন সুরুজ।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. বেল্লাল হোসেন সুরুজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা দুয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মিল্টন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইয়াসির আরাফাত, ইউপি সদস্য মো. সালাম হোসেন, সমাজসেবক মো. আজাদ আহমেদ আনসারী ও ইউপি সদস্য মো. মুসা আলী।

বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন হালিমের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. লাভলু খান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনিচুর রহমান খান, শিক্ষক মো. আনোয়ার হোসেন হালিম ও ধর্মীয় শিক্ষক মো. মিজানুর রহমানসহ অনেকে।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার উপযোগী পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।