Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ভলিবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে স্থানীয় ভলিবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চারঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েলের সৌজন্যে খেলোয়াড়দের হাতে এসব জার্সি তুলে দেওয়া হয়।

জার্সি বিতরণ অনুষ্ঠানে আসাদুজ্জামান জুয়েল বলেন, “তরুণ সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। কিন্তু মাদক তাদের সেই সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। তাই তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। মাঠে তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, তারা তত বেশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।”

তিনি আরও বলেন, “চারঘাটে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের প্রতিভা বিকাশে প্রয়োজন নিয়মিত অনুশীলন, প্রতিযোগিতার সুযোগ ও পৃষ্ঠপোষকতা। আমি চাই আমাদের তরুণরা মাদক নয়, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডকে জীবনের অংশ হিসেবে বেছে নিক।”

অনুষ্ঠানে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ পাল, অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষা শিক্ষক অমৃত দেবনাথ, শিক্ষক শওকত হোসেন, সমাজসেবক সাইদুর রহমান মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ভলিবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।