Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সমতলের আদিবাসীদের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন ঐতিহ্যবাহী কারাম উৎসব।

মঙ্গলবার বিকেলে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা ডাকবাংলো মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে নওগাঁসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ অংশ নেন।

জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি দিলীপ পাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা কমিটির সম্পাদক যোগশ উড়াও এবং আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সম্পাদক চঞ্চল পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল হান্নান, বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, রুমিয়া ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মুরাদ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির উপদেষ্টা, সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক আজাদুল ইসলাম আজাদ এবং হাতুড় ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. জহুরুল ইসলামসহ অনেকে।

আয়োজকরা জানান, কারাম উৎসব সমতলের আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উৎসবে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ।

এবারের কারাম উৎসবে নওগাঁর বিভিন্ন উপজেলা ছাড়াও জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আসা প্রায় ১০০টি আদিবাসী নৃত্যদল অংশ নেয়। নৃত্য পরিবেশনার মাধ্যমে তারা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।

উৎসবের শেষপর্বে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন নৃত্যদলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।