Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

‘কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে’—এই স্লোগানকে সামনে রেখে প্রান্তিক কৃষকদের সেবা নিশ্চিত করতে জামালপুরের বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাইদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগী প্রান্তিক কৃষকেরা।

উল্লেখ্য, কর্মসূচির আওতায় বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪৯৬ জন কৃষককে কৃষক কার্ড বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।