Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তরমুজপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল একটি চক্র। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় এর সঙ্গে জড়িত মোস্তফা মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এদিকে, বকশীগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও নদ-নদী থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে ফসলি জমি ও নদ-নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।