Nabadhara
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে এগিয়ে এলেন সিরাজুল ইসলাম মনি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদেহ দীর্ঘ সময় পড়ে থাকার পর দাফনের উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি।

জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ চার থেকে পাঁচ ঘণ্টা ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বারান্দায় পড়ে ছিল। পরিচয় শনাক্ত না হওয়ায় তার দাফন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে বিষয়টি জানতে পেরে দাফনের ব্যবস্থা করতে এগিয়ে আসেন সিরাজুল ইসলাম মনি।

পরে জেলা প্রশাসনের অর্থায়নে শুক্রবার রাত ১০টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তির কাফন-দাফনের ব্যবস্থা করা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী তাকে সমাহিত করা হয়।

স্থানীয়রা জানান, শেষ বিদায়ের সময় ওই ব্যক্তির পাশে কোনো স্বজন বা পরিচিতজন ছিলেন না। এমন পরিস্থিতিতে তার দাফনের ব্যবস্থা করায় বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

সিরাজুল ইসলাম মনি চুয়াডাঙ্গার সাবেক পৌর কমিশনার মসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। পৌরসভার দায়িত্ব পালনকালেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের ভাষ্য, পরিচয়হীন ওই ব্যক্তির শেষকৃত্যের ব্যবস্থা করার উদ্যোগটি মানবিকতার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।