Nabadhara
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
অক্টোবর ৩, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) ভোরে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাচ্চু মিয়ার ছেলে। পরে তার মরদেহ মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে ফেলে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিমপাড়ার হানিফের বাড়িতে রানা প্রবেশ করেন। এ সময় তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে ওই বাড়ির ম্যানেজার ও অজ্ঞাতপরিচয় ৪-৫ জন ভাড়াটিয়া মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে রানা মারা যান বলে স্থানীয়দের দাবি।

পরে ঘটনাটি আড়াল করতে সকাল সাড়ে ১১টার দিকে রানার মরদেহ ওই বাড়ি থেকে কিছু দূরে মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে ফেলে রেখে তারা চলে যান বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।