Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ৪৭৫টি চারা রোপণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সুদরানা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে সুদরানা সড়কের পাশে খাসজমি, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, সুদরানা ক্লাব, উপজেলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৪৭৫টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে মেহগনি, পেয়ারা, অর্জুন, জলপাই, সুপারি, নিম, আমলকি, তেঁতুল, চালতা, কৃষ্ণচূড়া, বকুল, জারুল, শিমুল ও শিশু গাছ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী এবং স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।