Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় নিম্নমানের খোয়া অপসারণ, ঠিকাদারের বিল আটকে দেওয়ার হুঁশিয়ারি

Link Copied!

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ার পর সড়ক থেকে তা অপসারণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্দেশনা পেয়ে নিম্নমানের খোয়া অপসারণের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ‘নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় মান্দা উপজেলার বাদলঘাটা এলাকায় ১ হাজার ৭৩০ মিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৯২৭ টাকা। কাজটি বাস্তবায়ন করছে রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড।

অভিযোগ ওঠে, সড়কের ডাব্লিউবিএম (WBM) কাজে নির্ধারিত স্পেসিফিকেশন অনুসরণ না করে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের দাবি, কর্তৃপক্ষের অগোচরে রাতের আঁধারে এসব খোয়া সড়কে ফেলা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে ৬ অক্টোবর এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সড়কটির নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করেন। তদন্তে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ার পর তা অপসারণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়।

মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, “সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় অফিসের সমন্বয়ে সরেজমিনে তদন্ত করা হয়। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে নিম্নমানের সামগ্রী অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী তারা খোয়া অপসারণের কাজ শুরু করেছে।”

তিনি আরও বলেন, “সড়ক নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। নিম্নমানের সব খোয়া অপসারণ করে মানসম্মতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো চূড়ান্ত বিল দেওয়া হবে না। প্রয়োজনে তাদের জামানতও বাজেয়াপ্ত করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।