Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে হরগঙ্গা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত এ মাহফিলে আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আল আমিন রিদয়, সদস্যসচিব রাফসান রাফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ, যুগ্ম আহ্বায়ক সিয়াম সামি ও তারিফসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের একটি কক্ষে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

মাহফিল শেষে আবরার ফাহাদসহ দেশের জন্য আত্মত্যাগকারীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।