Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
অক্টোবর ৭, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ, উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমন হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম অদ্যুৎ খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, জামায়াতে ইসলামীর চিতলমারী উপজেলা আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট অশিম কুমার সমাদ্দার, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, ফায়ার সার্ভিসের লিডার আবদুর রহিম, চিতলমারী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জহর লাল সরকার ও সাধারণ সম্পাদক মানস মজুমদারসহ অনেকে।

সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া পূজামণ্ডপে অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পূজামন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়নে মোট ১৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।