Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াশাল সার কারখানায় ট্রাক থেকে টাকা আদায় বন্ধের উদ্যোগ বিএনপির

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি (ইউপিএফ)-এর ব্যাগিং সেকশনে সারবাহী ট্রাক থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ধরনের টাকা আদায় বন্ধে বুধবার (৭ অক্টোবর) সকালে কারখানার ব্যাগিং সেকশনে গিয়ে শ্রমিক ও ট্রাকচালকদের কাউকে কোনো অর্থ না দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দের দাবি, গত কয়েকদিন ধরে একটি চক্র কারখানার ব্যাগিং সেকশনের শ্রমিক ও সার পরিবহনকারী ট্রাকচালকদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা করে আদায় করছিল। এ খবর পেয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিষয়টি বন্ধে উদ্যোগ নেন।

এ সময় নেতৃবৃন্দ শ্রমিক ও ট্রাকচালকদের উদ্দেশে বলেন, কেউ অবৈধভাবে টাকা চাইলে তা না দিয়ে সংশ্লিষ্টদের জানাতে হবে। কেউ টাকা দাবি করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার কথাও জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আলামিন ভূইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতি, সার কারখানার জিএম (প্রশাসন) ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এম এ বাসেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।