Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ-শাহাগোলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টা এবং নিয়মিত মাসিক অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মো. সবুজ হোসেন নওগাঁ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী তহশিলদার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়, সেবা গ্রহীতাদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন সাংবাদিক সবুজ হোসেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষে পরিচয় দেওয়া এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে অভিযোগগুলো সংবাদমাধ্যমে প্রকাশ না করার জন্য প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী সাংবাদিকের দাবি, ওই ব্যক্তি তাকে আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি প্রতি মাসে নিয়মিত অর্থ দেওয়ার প্রস্তাব দেন। বিষয়টির পক্ষে ফোনকল, মেসেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

সাংবাদিক সবুজ হোসেন বলেন, “সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া কিংবা প্রভাবিত হওয়ার প্রশ্নই আসে না। জনস্বার্থে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।”

তিনি সহকারী তহশিলদারের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের পাশাপাশি সাংবাদিককে আর্থিক সুবিধার প্রস্তাব দিয়ে প্রভাবিত করার চেষ্টার অভিযোগও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সহকারী তহশিলদার মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।