Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, পুলিশের গাড়িতে ইটপাটকেল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আশিকুল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মারকাজুল সুন্নাহ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক আশিকুল্লাহ যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের মৃত কারী এনাকুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোরআন শিক্ষার কথা বলে ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার পর তাকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিক্ষার্থীকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ রয়েছে। পরে শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা স্থানীয়দের অবহিত করেন।

খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটি ঘেরাও করেন। এ সময় অভিযুক্ত শিক্ষক নিজের কক্ষে দরজা বন্ধ করে অবস্থান নেন বলে স্থানীয়রা জানান। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা পুলিশের টহল পিকআপ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে দ্রুত থানায় নিয়ে যায়।

খলিশাকুণ্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুল্মত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমার এলাকার এক ছেলেকে মাদ্রাসায় বলাৎকারের অভিযোগ উঠেছে একজন শিক্ষকের বিরুদ্ধে। পরে এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে রাখে। পুলিশ গিয়ে শিক্ষককে থানায় নিয়ে গেছে।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। ভিকটিমকে পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত শিক্ষককে থানায় জিজ্ঞাসাবাদ ও অভিযোগের বিষয়ে তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।