Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর কারাগারে ভারতীয় বন্দির মৃত্যু

যশোর প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ভারতীয় নাগরিক বাছুল মাঝির (৫৩) মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে বুকে ব্যথা অনুভবের পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের চিঠি অনুযায়ী, বাছুল মাঝি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোরে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, বাছুল মাঝিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। পরে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম জানান, বাছুল মাঝি একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তাঁর মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।