Nabadhara
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাহাজুল (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পাল্টা গুলি চালিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/১০-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাহাজুল জামালপুর গ্রামের শামাজুলের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সাহাজুল নিজের জমিতে কাজ করার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিজিবি।

এদিকে, গুলিবর্ষণের ঘটনার পর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে একই সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষককে গুলি করে আহত করার ঘটনায় বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।

৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।