Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরোধীদল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না: এমপি খোকন তালুকদার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

বিরোধীদল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২২টি পূজামণ্ডপে ত্রাণের চাল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এমপি খোকন তালুকদার বলেন, “বিরোধীদল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। আমার মনে হয়, এটা দল না, এটা একটি সমিতি। এই সমিতির কিছু লোক আছে, তারা সব সময় অপতৎপরতায় লিপ্ত থাকে।”

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।

এ সময় কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার ২২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।