Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় গভীর রাতে কালী ও শীতলা মন্দিরে চুরি, ক্ষতি লক্ষাধিক টাকা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় গভীর রাতে দরজার রড ভেঙে সার্বজনীন কালী ও শীতলা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দির থেকে নগদ টাকা, পিতলের ঘণ্টাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের সভাপতি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার সার্বজনীন শীতলা ও কালী মন্দিরের লোহার দরজার রড ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে মন্দিরের স্টিলের ট্রাঙ্ক ভেঙে নগদ টাকা, প্রায় ১০ কেজি ওজনের পিতলের ঘণ্টা, কাঁসা-পিতলের বিভিন্ন সামগ্রী, কলসি, থালা, ঝুড়ি, বাটি, গ্লাস, পাজাল, প্রদীপ ও দানবাক্সের টাকা চুরি করে নিয়ে যায়।

সোমবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে ভাঙচুরের বিষয়টি দেখতে পান স্থানীয় বাসিন্দা মিলন দত্ত। তিনি জানান, মন্দিরের দরজার রড ও ভেতরে থাকা স্টিলের ট্রাঙ্ক ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানান।

মন্দিরের সভাপতি নিখিল দাস জানান, মন্দিরটি পতিহার সড়কের পাশে অবস্থিত। আশপাশে কোনো বাড়িঘর না থাকায় গভীর রাতে দুর্বৃত্তরা চুরির সুযোগ পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুরির ঘটনায় মন্দিরের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মন্দিরে চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।